খুলনা

আ.লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে তুলারামপুর দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ আগস্ট-পরবর্তী একটি নাশকতার মামলায় টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 


সম্পর্কিত খবর