বরিশাল

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে ছাত্রের আত্মহত্যা

বরগুনার বামনায় ২০২৫ সালের এইচএসসি (উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে মো. ইয়াছিন আরাফাত নামের এক শিক্ষার্থী।

 

ঘটনার বিবরণে জানা যায়, বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বাটাজোর গ্রামের আবুল হোসেন ফরাজীর ছেলে মো. ইয়াছিন আরাফাত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার সংবাদে নিজের ঘরে কীটনাশক পান করেন।

 

গুরুতর অসুস্থ অবস্থায় আরাফাতকে প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বরিশালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

আরাফাত আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এর আগে তিনি বামনা উপজেলার বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পাশ করেছিলেন। পরিবারে দুই ভাই ও দুই বোনের মধ্যে ইয়াছিন আরাফাত ছিলেন সবার ছোট।



সম্পর্কিত খবর