ঢাকা

কন্দাল ফসলের উৎপাদন ও গবেষণায় গুরুত্বারোপ

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি, গবেষণা কার্যক্রম জোরদার এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন কৃষিবিজ্ঞানীরা।

 

শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গাজীপুরস্থ সেমিনার কক্ষে বারির কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত ‘কন্দাল ফসলের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

 

কর্মশালায় কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি, গবেষণার অগ্রগতি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান খাদ্যচাহিদার প্রেক্ষাপটে কন্দাল ফসলের উন্নত জাত উদ্ভাবন, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং কৃষকদের কাছে গবেষণালব্ধ ফলাফল দ্রুত পৌঁছে দেওয়ার মাধ্যমে এ খাতের সম্ভাবনাকে আরও কাজে লাগানো সম্ভব।

 

কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। বিশেষ অতিথি ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের।

 

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের (টিসিআরএসপি) প্রকল্প পরিচালক এবং কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খোরশেদ আলম। এ সময় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কৃষি-সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ বিজ্ঞানী, কর্মকর্তা ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, কর্মশালাটিতে অর্থায়ন করে কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (টিসিআরএসপি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর।

 


সম্পর্কিত খবর