খুলনা

কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

সভায় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে স্মৃতিসৌধে পুষ্পমাল্য প্রদান, কুচকাওয়াজ, বিজয় মেলা, খেলাধুলা, আলোকসজ্জা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লু রাইন, বিএনপি নেতা তবিবর রহমান মিনি ও রেজাউল ইসলাম, যুবদল নেতা মাহবুবুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী ও রইচ উদ্দিন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী এবং উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।



সম্পর্কিত খবর