দেশের খবর

গাজীপুরে অজ্ঞাত যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের আনুমানিক বয়স (১৮)। তাঁর  কোনো পরিচয় পাওয়া যায় নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দরবাড়ীয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দরবাড়ীয়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় খালের পানিতে অর্ধ-গলিত অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। 

 

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ  মেডিকেলের মর্গে প্রেরণ করা হবে।



সম্পর্কিত খবর