হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ২ জন জনপ্রতিনিধিসহ মোট ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উপজেলার বদরগাজী ও হলহলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযান শেষে আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:
১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড: দেউন্দি গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মো. জসিম উদ্দিন (৩০) এবং একই গ্রামের মৃত সিরাজ তালুকদারের পুত্র খয়ের মিয়া তালুকদার (৩১)।
১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড: পাইকপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আবু সায়েম (৪৭) এবং সাবেক মেম্বার আব্দুর রউফ খান (৬০)।
৫০ হাজার টাকা করে অর্থদণ্ড: হলহলিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লাহর পুত্র ফারুক মিয়া (৫৫), পঞ্চাশ গ্রামের সিরাজ মিয়ার পুত্র তাউজ মিয়া (৪১) এবং মৃত আইয়ুব আলীর পুত্র আলী হায়দার (৫৮)।
উপজেলা প্রশাসনের এই অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা আটক হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।