খুলনা

ঝিনাইদহ সীমান্তে ২ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার মাঠিলা বিওপির দায়িত্বপ্রাপ্ত এলাকার সীমান্তে পিলার ৫২/২২ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা পুরুষ এবং তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

অন্যদিকে, রাজাপুর ও বেনীপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৪ বোতল সিরাপ ও ৫০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।



সম্পর্কিত খবর