জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক প্রেসক্লাব-এর একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে দিগপাইত উপ-শহরের সরিষাবাড়ী রোডে অবস্থিত 'মুন্সী হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার'-এ অনুষ্ঠিত এক সভা থেকে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় জামালপুর ও টাঙ্গাইল জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বেশ কয়েকজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত সংবাদকর্মীদের সম্মতিতে তিন সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটি নিম্নরূপ:
আহ্বায়ক: মো. কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক: মো. রমজান আলী, সম্মানিত সদস্য: প্রদীপ চন্দ্র মম, সভায় সরিষাবাড়ী প্রেসক্লাব-এর সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন (লেবু) সভাপতিত্ব করেন।