সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দিন ও ভগ্নিপতি সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে খুলশী থানা-পুলিশ । হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম নগর মহিলা লীগ সভানেত্রী ছিলেন। রোববার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি জানাজানি হয়।
এর আগে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে নওফেলের ভগ্নিপতি ডা. সেলিমকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, অভিযান এখনও চলমান। বিস্তারিত পরে জানানো হবে।
একিকে আটক সলিম আকতার চৌধুরীকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জামাতা ও সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ।
এদিকে রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে হাসিনা মহিউদ্দিকে গ্রেফতার করা হয়। হাসিনা মহিউদ্দিন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী এবং সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের মা।
তবে হাসিনা মহিউদ্দিনের গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, ডা. সেলিমকে গ্রেপ্তারের সময় একই ভবনে উপস্থিত ছিলেন হাসিনা মহিউদ্দিন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ডা.সেলিম আকতারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতারকে আটক করা হয়েছে। পুলিশ বর্তমানে অভিযান পরিচালনা করছে।
তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।