সিলেট

চুনারুঘাটে গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা কমিটির সভা

হবিগঞ্জের চুনারুঘাটে গুজব প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকা, কোনো তথ্য যাচাই না করে প্রচার না করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 


সম্পর্কিত খবর