খেলাধুলা

ড্রয়ের পর আরো বড় দুসংবাদ বায়ার্নের

ফিফা উইন্ডোর বিরতি শেষে ফেরাটা সুখকর হলো না বায়ার্ন মিউনিখের। কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বুন্দেসলিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

তবে ড্রয়ের হতাশা ছাপিয়ে তাদের জন্য বড় দুশ্চিন্তার নাম এখন হ্যারি কেইন।

দলের গোলমেশিনকে কয়েক মাসের জন্য হারাচ্ছে জার্মান জায়ান্টরা। গতকাল ঘরের মাঠে পয়েন্ট হারানোর রাতে বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পান কেইন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, চোট খুব গুরুতর নয়।

 

তবে পরীক্ষার পর জানা গেছে, কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে ৩৩ বছর বয়সী স্ট্রাইকারকে।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। ১২ মিনিটে প্রতি-আক্রমণ থেকে গোল করে কোলনকে এগিয়ে দেন মিকি মুর। সতীর্থ সাইদ এল মালার ব্যাকহিল পাস থেকে বল জালে পাঠান টটেনহাম থেকে ধারে খেলতে আসা এই ইংলিশ ফরোয়ার্ড।

 



সম্পর্কিত খবর