নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া পৃথকভাবে উপজেলা বিএনপি এবং জামায়াতে ইসলামী দিবসটি পালন করে।
রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল এবং আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া রাণীনগর উপজেলা বিএনপি ও তার সহযোগী-অঙ্গসংগঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখা নিজ নিজ উদ্যোগে দিবসটি পালন করে।