ঢাকা

নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদণ্ড, হাইড্রোলিক হর্ন জব্দ

নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড আদায় করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের পরিচালক মো. বদরুল হুদা জানান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেবের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে শব্দদূষণকারী যানবাহন শনাক্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

অভিযানকালে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় দুইটি যানবাহনের বিরুদ্ধে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

 

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারা অনুযায়ী প্রণীত শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৬ নম্বর বিধি লঙ্ঘনের দায়ে মোট দুইটি মামলায় ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

 

এ সময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা।



সম্পর্কিত খবর