বাউফলে অভিযান চালিয়ে ৫০০টি ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওমালা ইউনিয়নের বাসিন্দা মো. ইমতিয়াজ হোসেন (৪৫), মো. সুমন আকন (৩০) ও মো. মোশারফ মৃধা (৪৩)।
বাউফল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম বটকাজল এলাকায় অভিযানে যায়। এ সময় ইমতিয়াজ হোসেনের মালিকানাধীন একটি মাছের ঘেরের পূর্ব পাড়ে টিনের তৈরি একটি ঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ওই ঘর থেকে ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।