পঞ্চগড় জেলা পুলিশের দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সামুয়েল সাংমা অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (০২ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে এই ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়ায় সামুয়েল সাংমাকে অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার বলেন, “পেশাগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি দেওয়া হয়েছে। জননিরাপত্তা রক্ষায় তিনি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ফরহাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত সামুয়েল সাংমা বর্তমানে দেবীগঞ্জ সার্কেলে কর্মরত রয়েছেন।