দেশের খবর

বাউফলে জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের গণসংযোগ

 বাউফলের দাসপাড়ায ইউনিয়নের বিভিন্ন  জায়গাশ গণসংযোগ করেছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ বুধবার  সকাল থেকে এ গণসংযোগ  শুরু করেন তিনি।
রাত ৯টায় কেন্দ্রীয় কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে শেষ হবে তার গণ সংযোগের কার্যক্রম।
জামায়াতের এই  কেন্দ্রীয়  নেতা সকাল ৯টায় মদনপুরে ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের অফিস উদ্বোধন করেন তিনি। 
এরপর ১০টায় দাসপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চানু মেম্বার বাড়িতে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয়  নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ  বলেন, ''দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া কোন উপায় নেই। অতএব শান্তি প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। পিআর পদ্ধতিতে ভোট হলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে।''
 
 এর পরে  তিনি সোনাবোরু বাজার, কাজলা চৌমুহনি বাজার, বড়ো চৌমহনি বাজার, দাসপাড়া বোর্ড অফিসে  গণসংযোগ করেন ।
 
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ  হাসান, বাউফল উপজেলা সভাপতি  মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি লিমন হোসেন, শিবির নেতা দেলোয়ার হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজলসহ  কয়েকজন গণমাধ্যম কর্মী।

 



সম্পর্কিত খবর