বরিশাল

বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

 

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বর্ষাপ্লাবিত ধানখেত, বিল ও খালে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি হচ্ছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


সম্পর্কিত খবর