বরগুনার বামনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে। আজ ২২ অক্টোবর বুধবার এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: ফারজানা তাসমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পলাশ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন মন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।