বরিশাল

বামনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে

বরগুনার বামনায় "দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি" এই প্রতিপাদ্যকে নিয়ে এক দিনের প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। আজ (২৬ নভেম্বর) বুধবার সকাল ১০টায় বামনা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রাঙ্গণে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বাদল চন্দ্র বর্মন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ আকন রানা, বামনা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দিপক চন্দ্র ঘোষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির হাফেজ মোঃ সাইদুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন জিহাদী, লাইভস্টক এক্সটেনশন অফিসার সুমাইয়া বিনতে ছালাম, মোঃ সোহাগ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে খামারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান মানিক আকন।



সম্পর্কিত খবর