চাকরি খবর

বিকাশে চাকরি, ম্যানেজার পদে আবেদন করুন

বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটি ডেপুটি জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩০ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার

বিভাগ: গভর্নমেন্ট অ্যান্ড ইউটিলিটি বিল পেমেন্টস

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা, সরকারি অর্থপ্রদান ব্যবস্থা এবং ইউটিলিটি পরিষেবা কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৫

 

 



সম্পর্কিত খবর