রাজশাহী

রাকসু নির্বাচনে ৭২ শতাংশ ভোট কাস্ট: হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৭২ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোটগ্রহণ শেষে রাকসু নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

ভোটের হার নিশ্চিত করেছেন রাকসু নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে ভোটের হার প্রকাশ করে। সকালে ভোটগ্রহণ শুরুর পর দুপুর ১টা পর্যন্ত ৪২ শতাংশ ভোট কাস্ট হওয়ার তথ্য জানানো হয়। এরপর বিকেল সাড়ে ৩টা নাগাদ ৬০ শতাংশ ভোট পড়ার কথা জানায় কর্তৃপক্ষ। চূড়ান্ত গণনায় সেই হার ৭২ শতাংশে পৌঁছেছে।

 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০১ জন এবং বিভিন্ন পদে মোট ৯১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।



সম্পর্কিত খবর