জাতীয়

রাজধানীতে বৃষ্টিতে ভোগান্তি

রাজধানী ঢাকায় মঙ্গলবার সকাল থেকেই কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি পড়ছে। ফলে সড়কগুলোতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষসহ সাধারণ জনগণ। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, বৃষ্টি থেকে বাঁচতে কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে। কেউ কেউ রেইনকোট পরে গন্তব্যে ছুটেছেন।

সকাল ৭টা থেকে পরবর্তী ঢাকা আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি তাপমাত্রা হালকা কমতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। 

 



সম্পর্কিত খবর