রাজশাহী

রাণীনগর প্রেসক্লাবে এসি (ভূমি) শেখ নওশাদকে বিদায়, নবাগত নাবিলা ইয়াসমিনকে বরণ

নওগাঁর রাণীনগরে বদলিজনিত কারণে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) এবং নবাগত কর্মকর্তাকে বরণ করে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় রাণীনগর প্রেসক্লাবের উদ্যোগে নিজস্ব প্রেসক্লাব ভবনে এই বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানকে সংবর্ধনা দেওয়া হয় এবং একই সঙ্গে নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনকে বরণ করে নেওয়া হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলামওহেদুল ইসলাম মিলন প্রমুখ।

এ সময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর