ময়মনসিংহ

শেরপুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৬৮তম জুটা ও ২৯তম জুটি

বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার-এর আয়োজনে বিশ্ব স্কাউট আন্দোলনের সঙ্গে সামঞ্জস্য রেখে জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৬৮তম জুটা (JOTA) ও ২৯তম জুটি (JOTI)। শনিবার (১৮ অক্টোবর) শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার-এর কমিশনার এবং শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর জেলা রোভার-এর সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান।

 

এতে উপস্থিত ছিলেন মো. শফিউল আলম চাঁন, সহ-সভাপতি, শেরপুর জেলা রোভার; সহকারী কমিশনার সারোয়ার জাহান তপন; ট্রেজারার মো. শামসুল আলম; ডিআরএসএল মোবারক হোসেন; এলটি প্রফেসর আবুল হোসেন; সহকারী কমিশনার ও কো-অর্ডিনেটর মাওলানা মিনহাজ উদ্দিন; ময়মনসিংহ বিভাগীয় রোভার প্রতিনিধি আফজাল হোসেন; আরএসএল মনসুর এবং শফিউল্লাহ প্রমুখ।

 

দিনব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও ইনস্টিটিউটের মুক্ত রোভার দল, রোভার স্কাউট, গার্ল-ইন-রোভার এবং মুক্ত রোভারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জুটা (JOTA) ও জুটি (JOTI) উপলক্ষে স্কাউটস সদস্যদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।



সম্পর্কিত খবর