ময়মনসিংহ

শ্রীবরদী সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ ও দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫’। রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় কলেজ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বাদল (প্রধান শিক্ষক, তাতিহাটি আইডিয়াল স্কুল)।

 

প্রধান আলোচক ছিলেন সাইকোলজিস্ট ড. মোখলেছুর রহমান, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ময়মনসিংহ মহানগর সভাপতি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ আলী, ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. ফাওজান আব্দুর রহমান, শেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাক, শ্রীবরদী উপজেলা জামায়াতের আমীর আজহারুল ইসলাম, শ্রীবরদী উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আমীর হামজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিতর্ক সম্পাদক নাহিদ হাসান রাসেল, গোপালগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রাফি, শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম এবং শেরপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাত।

 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শ্রীবরদী উত্তর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মিজানুর রহমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন শ্রীবরদী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ছালেম ইসলাম অনিক।

 

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের শুরুতেই সুশিক্ষা, নৈতিকতা ও নেতৃত্বগুণ অর্জনের মাধ্যমে লক্ষ্য স্থির করতে হবে, যাতে তারা সমাজ ও দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। বক্তারা নবীনদের সময়ের সঠিক ব্যবহার এবং দায়িত্ববোধের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

 

নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এ ধরনের আয়োজন তাদের অনুপ্রাণিত করেছে এবং জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়ক হয়েছে।



সম্পর্কিত খবর