কালীগঞ্জ সংবাদ

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুর ও ককটেল নিক্ষেপ

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুর ও ককটেল নিক্ষেপ

Feb 06, 2026 - Monjur Alam> খুলনা

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়ক ও হেলায় গ্রাম এলাকায় এ হামলা, মোটরসাইকেল ভাঙচুর এবং ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থী ফিরোজের ইশতেহার ঘোষণা

ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থী ফিরোজের ইশতেহার ঘোষণা

Feb 01, 2026 - Monjur Alam> খুলনা

ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কালীগঞ্জ থানা রোডের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ আসনকে 'মডেল' করার ঘোষণা রাশেদ খাঁনের

নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ আসনকে 'মডেল' করার ঘোষণা রাশেদ খাঁনের

Jan 30, 2026 - Monjur Alam> খুলনা

আসন্ন নির্বাচনে জয়ী হলে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনকে একটি আধুনিক মডেল আসনে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জের গাজী বাজার স্কুল মাঠে কোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

ভোটের পরিবেশ নষ্টের আশঙ্কা জামায়াতের, প্রশাসনের কঠোর ভূমিকা দাবি

ভোটের পরিবেশ নষ্টের আশঙ্কা জামায়াতের, প্রশাসনের কঠোর ভূমিকা দাবি

Jan 23, 2026 - Monjur Alam> খুলনা

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কালীগঞ্জ শহরের কাঁচামাল হাট এলাকায় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জের অস্তিত্ব রক্ষায় কাপ-পিরিচে ভোট দিন: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ

কালীগঞ্জের অস্তিত্ব রক্ষায় কাপ-পিরিচে ভোট দিন: স্বতন্ত্র প্রার্থী ফিরোজ

Jan 23, 2026 - Monjur Alam> খুলনা

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, বহিরাগতদের শোষণ থেকে রক্ষা করে কালীগঞ্জের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ‘কাপ-পিরিচ’ প্রতীকে ভোট দিতে হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসমাবেশে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার স্বপ্ন পূরণে কাজ করতে চাই: রাশেদ খাঁন

খালেদা জিয়ার স্বপ্ন পূরণে কাজ করতে চাই: রাশেদ খাঁন

Jan 11, 2026 - Monjur Alam> খুলনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন। আজ রোববার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

কালীগঞ্জে আলমসাধু চালক হত্যা: পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

কালীগঞ্জে আলমসাধু চালক হত্যা: পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

Jan 06, 2026 - Monjur Alam> খুলনা

ঝিনাইদহের কালীগঞ্জে আলমসাধু চালক ওমর আলী হত্যা মামলার প্রধান আসামি ইসমাইল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।