বরিশাল

বাউফলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশুর মৃত্যু

হাফসা (৪) নামের এক শিশু ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। তার বাবার নাম আমিন খান ও মায়ের নাম জেবিনা আক্তার। বাউফলের ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামে তাদের বাড়ি।

 

হাফসা কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামের স্লোব হাসপাতালের সামনে তার নানা জলিল হাওলাদারের বাড়িতে থাকত।

 

ঘটনার দিন আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে হাফসা বাসার সামনের রাস্তায় বের হলে একটি ইটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

ঘটনার পর ট্রলিসহ চালক পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজন ওই সময় 'মীম ব্রিকস'-এর একটি ট্রলির চালক রফিক ও রিফাত নামের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জানা গেছে, যে ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা মারা গেছে, সেই ট্রলিটিও মীম ব্রিকসের মালামাল পরিবহন করত।

 

খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 


সম্পর্কিত খবর