টপ নিউজ

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

রোববার (২৯ নভেম্বর) রাত ৯টা ১১ মিনিটে গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে ডিবির গুলশান বিভাগ তাকে গ্রেপ্তার করে।

 

 

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

 

পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

 

 

এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বপন ভট্টাচার্যের স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে।

 

তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।

 



সম্পর্কিত খবর