জাতীয়

হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ৮৪৯ জন মারা গেছে।

 

এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন। মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হলেও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৯ শিশুর মধ্যে।

 



সম্পর্কিত খবর