বরগুনার আমতলী উপজেলার নবাগত ইউএনও মোঃ রোকনুজ্জামান খানের সাথে আমতলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিমবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও পৌর সভার সমস্যা ও প্রতিটি ইউনিয়ের বিভিন্ন দুঃখ-দুর্দশার ও সাধারণ জনগণের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি আমতলী উপজেলার সাংবাদিকদের কাছ থেকে সকল প্রকার সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক দেলোয়ার হোসেন মুনশি, নাসরিন শিপু, হোসাইন আলী কাজী, জয়নুল আবেদীন, হায়াতুজ্জামান মিরাজ, জাকির হোসেন, জিয়া উদ্দিন সিদ্দিকী প্রমুখ।