রাজশাহী

জয়পুরহাটের কালাইয়ে ভটভটি উলটে যুবকের মৃত্যু

জয়পুরহাট জেলার কালাই উপজেলার কালাই-মোকামতলা মহাসড়কের পুনট এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটি উল্টে রাসেল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জয়পুরহাট জামালগঞ্জ এলাকার পালাপাড়া গ্রামের লিটন মন্ডল এর ছেলে।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে (৩.৫০টা) এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাই থেকে মোকামতলার দিকে যাচ্ছিল যাত্রীবাহী ভটভটিটি। পথে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে উল্টে যায় এবং ঘটস্থলেই তার মৃত্যু হয়।

 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ভটভটিটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর