বাউফল আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকার খাল থেকে স্থানীয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে । সোমবা বিকেল পৌনে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে বাউফল থানার পুলিশ।
নিহত মো. রাকিব মৃধা (২৫) মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. আতিকুল ইসলাম জানান
গতকাল বিকেলেও তাকে এলাকায় দেখা গেছে। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার লোকজন এ বিষয়ে পুলিশকে কিছু অবগত করেননি । দুপুরে স্থানীয়রা ভাসমান মরদেহের বিষয়টি থানায় জানালে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং তার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হই।’
এ বিষয়ে বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার
আরিফ মোহাম্মদ শাকুর বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে একথা বলেন সেবা তিনি।