ময়মনসিংহ

ফুলবাড়ীয়ার বাবুগঞ্জ ইসলামীয়া দাখিল মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

 ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাবুগঞ্জ ইসলামীয়া দাখিল মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে মাদ্রাসা অডিটোরিয়াম কক্ষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবুগঞ্জ ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এছাড়াও তাদের ব্যাচ পরিধান করানো হয়। 

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডাঃ মোহাম্মদ আরিফ রাব্বানী বলেন, পড়াশোনা ব্যাতিত সফল মানুষ হওয়া সম্ভব নয়। সঠিক উদ্দেশ্য নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে পড়াশোনা চালিয়ে গেলে সফলতা আসবেই। এসময় তিনি শিক্ষার্থীদের ক্ষতিকর ডিভাইস পরিহার করে বই এর সাথে দীর্ঘস্থায়ী সম্পর্কের আহ্বান জানা। 

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক সাজ্জাদ হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোভারটিস বাংলাদেশ লিমিটেডের সিনিয়র টেরিটরি ম্যানেজার মির্জা আজহারুল ইসলাম সহ অন্যান্যরা অতিথিবৃন্দ ও শিক্ষকমণ্ডলীরা। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া ও সহকারী মৌলভী মাওলানা রাশেদুজ্জামান। 

পরে মাদ্রাসার বিভিন্ন ক্লাসে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় ১৯৯৬ ব্যাচের পক্ষ থেকে সংবর্ধনা পুরস্কার বিশেষ ক্রেস্ট ও বই প্রদান করা হয়। এছাড়াও ফালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শিক্ষাবর্ষে সর্বোচ্চ উপস্থিতির ভিত্তিতে শিক্ষকদের পুরস্কার প্রদান করা হয়। 

এছাড়াও বাবুগঞ্জ ইসলামীয়া দাখিল মাদ্রাসার সাম্প্রতিক প্রশংসিত ফলাফলের জন্য প্রতিষ্ঠানটির সুপার মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান কামরুলকে সম্মাননা স্মারক প্রদান করে বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচ।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর