বরিশাল

বাউফলে আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে  বাউফলে এক শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ।

শুক্রবার  দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

প্রতি পরিবারের জন্য বিতরণকৃত প্যাকেজে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি মুড়ি, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। সমাজের বিত্তবানদের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

 

আস-সুন্নাহ ফাউন্ডেশনের বাউফল প্রতিনিধি হাফেজ জিহাদ বলেন, আল্লাহ তাআলা বারো মাসের মধ্যে রমজানকে ইবাদতের মাস হিসেবে বিশেষ মর্যাদা দিয়েছেন। অনেক গরিব মানুষ রোজা রাখলেও সঠিকভাবে ইফতার করতে পারেন না। তাদের কথা চিন্তা করেই ইফতার প্রজেক্টের আওতায় সারাদেশে ৩৩ হাজার ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।



সম্পর্কিত খবর