ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২ (১৯৭২ এর পি.ও. ৬৪) এর আর্টিকেল ৩ (১) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের নুরুল ইসলাম মনিকে চীফ হুইপ নিযুক্ত করেন।
এ দিকে নুরুল ইসলাম মনি’র সংসদীয় আসন (বেতাগী-বামনা-পাথরঘাটা)’র বামনায় সন্ধ্যা নামাজের পর গোল চত্বর হতে একটি আনন্দ মিছিল শুরু করে সদরের সকল সড়ক প্রদক্ষিন শেষে বিসমিল্লাহ চত্বরে মিছিলটি শেষ করে, বামনা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ রানার বক্তব্যের মাধ্যমে সমাপ্তি করে।