বরগুনার বামনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসা মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক মোঃ জাকির হোসাইনের সঞ্চলনায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও পুরুষ্কার বিতরণ করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুহাঃ ইউনুস আলী, সদস্য মোঃ কবির হোসেন, মোঃ পান্না মিয়া ও প্রভাষক মোঃ ফারুক হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে শিক্ষার্থীদের মেধাবিকাশের একটি অন্যতম উপায়। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা করা উচিত।