যথাযোগ্য মর্যাদা ও নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে।
বুধবার সকালে বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরের নেতৃত্বে প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অংশগ্রহণে প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাওছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের এবং পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা এতে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাইযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষে বারির প্রধান কার্যালয় চত্বরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত ও বীরত্বপূর্ণ আত্মত্যাগের চিত্র তুলে ধরা হয়।
এ ছাড়া বাদ জোহর বারির কেন্দ্রীয় মসজিদে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রতিষ্ঠানের মন্দির ও গির্জাতেও আয়োজিত হয় বিশেষ প্রার্থনা।