রাজশাহী

রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর রাণীনগর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, মৎস্যজীবী প্রফুল্ল চন্দ্র প্রমুখ।

 


সম্পর্কিত খবর