রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের চাও হলরুমে চলছে "আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই" শীর্ষক জাতীয় সংলাপ। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্কুল অব লিডারশীপ (SOLE USA) এই সংলাপের আয়োজন করেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুরু হওয়া এই সংলাপে দেশবরেণ্য রাজনীতিবিদ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী ও সাংবাদিকরা উপস্থিত রয়েছেন। সংলাপে সুস্থ গণতন্ত্র ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আদর্শ প্রার্থীর গুণাবলি, রাজনৈতিক সংস্কৃতি ও নৈতিকতার মানদণ্ড নিয়ে আলোচনা করা হচ্ছে।
সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন SOLE USA-এর চেয়ারম্যান ড. গোলাম রাব্বানী। এছাড়া পলিটিক্যাল রিসার্চ সেলের সমন্বয়কারী প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, নির্বাহী পরিচালক ড. জামিল আহমেদ (আইজেনহাওয়ার ফেলো, ইউএসএ) এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নিচ্ছেন।
প্রতিনিধিদের বক্তব্যে বিশেষভাবে উঠে এসেছে—আগামী সংসদ নির্বাচনে এমন প্রার্থী প্রয়োজন, যিনি জনগণের স্বার্থকে প্রাধান্য দেবেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবেন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে দৃঢ়ভাবে ধারণ করবেন।
সংলাপটি এখনো চলছে, এবং এতে অংশগ্রহণকারীরা তাঁদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরছেন।