বরিশাল

আজ ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস

বাঙ্গালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল কালরাত নেমে এসেছিল। এই দিন মধ্য রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চলাইট’র নীলনকশা অনুযায়ী বাঙ্গালি জাতির কন্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃন্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙ্গালিদের উপর অত্যাধুনীক অস্ত্রে সজ্জিত হয়ে  ঝাপিয়ে পড়েছিল। বাঙ্গালির স্বাধীনতার আকাঙ্খা চিরদিনের জন্য মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১সালের ২৫ মার্চ গনহত্যা শুরু করেছি পাকিস্তানি হানাদার  বাহিনী। তারপর ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা।

আজ  ২৫ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরগুনার বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত   ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা, বক্তব্য রাখেন বামনা উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ পলাশ আহমেদ, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দি হাওলাদার, বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মোঃ রিয়াদুল কাদের প্রভাষক  ইংরেজী বিভাগ বামনা সরকারী ডিগ্রি কলেজ, মোঃ ইদ্রিস আলী প্রভাষক বামনা সরকারী ডিগ্রি কলেজ, উপজেলার বীর  মুক্তি যোদ্ধা  বৃন্দ, উপজেলা বিভিন্ন মসজিদের ইমামগণ, চেয়ারম্যান বৃন্দ, বামনা বনীক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলু,  উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পল্লি বিদ্যুৎ সমিতি,আলোচনা সভায়  উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সজিব হোসেন মুন্না, অনুষ্ঠান সঞ্চালনের দ্বায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব।

 



সম্পর্কিত খবর