রংপুর

পঞ্চগড়ে মানব পাচারের অভিযোগে একজন আটক

পঞ্চগড় সদর উপজেলায় অভিযান চালিয়ে মানব পাচারের অভিযোগে জুলফিকার আলী জুয়েল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৮ নভেম্বর রাতের দিকে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) মাগুরমারী বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৭৪৪/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

আটক জুলফিকার আলী জুয়েল পঞ্চগড় সদর উপজেলার আবালুপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

বিজিবি সদস্যরা জানান, আটক ব্যক্তিকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 


সম্পর্কিত খবর