জাতীয়

অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

 

 

 

রবিবার (২৯ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এই আদেশ দেন। এদিন বিচারক অনুপস্থিত থাকায় চার আসামির মধ্যে জেলে থাকা দুই প্রাপ্তবয়স্ক আসামির শুনানি আজ (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়নি।

 

নারী ও শিশু ট্রাইবুনাল-১ এর সরকারি আইনজীবী মো. বদিউল আলম সুজন শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

সরকারি কৌঁসুলি (পিপি) মো. বদিউল আলম সুজন বলেন, অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুরের শিশু-কিশোর সংশোধনাগারে থাকায় তাদের আদালতে সশরীরে হাজির করা সম্ভব হয়নি।

 

 

পরে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ওই দিন এই মামলায় সাক্ষ্যগ্রহণও শুরু হবে। 

তিনি আরো বলেন, কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় শুধু তার পরিবার বা কুমিল্লা নয়, সারা দেশের মানুষের বিবেক নাড়া দিয়েছে। রাষ্ট্র ও বিচার বিভাগ যদি আন্তরিক হয়, তাহলে অতিদ্রুত সময়ের মধ্যে এর সুষ্ঠু বিচার আমরা জাতীর সামনে উপস্থাপন করতে পারব।

 



সম্পর্কিত খবর