রংপুর

পঞ্চগড়ে বনার্ঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা এ প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের ন্যায় পঞ্চগড়েও বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

৯ জুলাই বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পঞ্চগড় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

র‍্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য পঞ্চগড়ের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর। 

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। 

পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা ইকবাল হোসাইন। 

পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পরিবেশবাদী সংগঠন বিডি ক্লিন, বাপা, কারিগরসহ বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। 

 

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়। 

আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। 

পরে প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয় ও অংশগ্রহনকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়। 



সম্পর্কিত খবর