খুলনা

মহেশপুরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাঠের কাজ করার সময় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের ঘোনার মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম ওই গ্রামের সিরাজ ভুট্টোর ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে কামরুল ইসলাম নিজের জমিতে আমন ধান রোপণের জন্য কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং তীব্র বজ্রপাত হয়। বজ্রপাতের সরাসরি আঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে আশেপাশের জমির চাষিরা ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

​

নেপা ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কামরুল ইসলামের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



সম্পর্কিত খবর