রাজশাহী

রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সময়ে অভিযান চালিয়ে ১১৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সেলিম খন্দকার নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।

এসআই তাজুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী সবুজ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন বিকেলে উপজেলার খট্টেশ্বর এলাকায় অভিযান চালিয়ে সেলিম খন্দকার নামে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককালে তাঁর কাছ থেকে ১১৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসব ঘটনায় রাণীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

 


সম্পর্কিত খবর