দেশের খবর

শ্রীবরদীরতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে মামলা, আটক ১

শেরপুর জেলার শ্রীবরদীরতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্ল্যেখ করে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মথুরাদী শেকদী মোড় থেকে রাকিবুল হাসান হেলাল (২৮) নামে একজনকে আটক করেছেন। আটককৃত হেলাল শ্রীবরদী পৌর এলাকার মথুরাদী শেকদী মোড় এলাকার মশল উদ্দিনের ছেলে

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারী শনিবার ৮টার দিকে অভিযুক্ত হেলাল ও ছাবেদ আলী ওই কিশোরীকে কৌশলে ডেকে মথুরাদী শেকদী মোড় ভেরুর বাড়ীর পিছনের কলাবাগানে নিয়ে যায়। এসময় তারা ওই কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকি দেয়। জানালে তার বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। এদিকে ঘটনার একদিন পর কিশোরী তার মা’কে বিস্তারিত জানায়। পরে মেয়েটির বাবা থানায় গিয়ে মামলা করেন।

এব্যাপারে শ্রীবরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবুল হাসিম কে বলেন, কিশোরীর বাবা বাদী থানায় একটি মামলা দায়ের করেছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে আটক করেছি এবং বাকিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

 

 

 



সম্পর্কিত খবর