খবর প্রতিদিন

আবারো বিএসএফ মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে ঠেলে দিল

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ইং, সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে। বিজিবি এই পুশইন করা ১৪ জনকে আটক করেছে। এরমধ্যে ৪ জন পুরুষ, নারী ৬ জন ও শিশু ৪ জন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল এ এস এম জাকারিয়া।
এর আগে বুধবার ১৪ মে ২০২৫ ইং, ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্ত লাতু ও পাল্লারতল দিয়ে বিএএসএফ আরো ৪৪ নারী-পুরুষকে পুশইন করে। এছাড়া আরও ৫৮ জনকে পুশইন করা হয়েছিল।
গত কয়েকদিন থেকেই মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে পুশইন করে আসছে বিএসএফ। এরমধ্যে পাল্লাতল ও লাতু সীমান্তে ৮৮ জনকে আটক করেছিল বিজিবি। তাদের পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে সোপর্দ করে বিজিবি। এদের প্রায় সবার বাড়ি কুড়িগ্রাম ও যশোরে।
৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আটকদের পরিচয় শনাক্তের পর পুলিশের কাছে সোপর্দ করা হবে। এ পর্যন্ত জেলায় আটকের সংখ্যা ১১৭ জন দাঁড়ালো।


সম্পর্কিত খবর