রাজশাহী

ক্ষেতলালে কাফি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

জয়পুরহাটের ক্ষেতলালে কাফি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষেতলাল উপজেলা বাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা।  সোমবার বেলা ১১টায় ক্ষেতলাল উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নশিপুর দৌলতগাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী কাফি গত ১৮ এপ্রিল নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৯ দিন পর তার নিজ গ্রাম সহলা পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই শিশুর নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য  পুলিশ প্রশাসনকে দ্রুত হত্যার রহস্য উৎঘাটনের দাবি জানায়।

 

 এসময় বক্তব্য রাখেন নিহত  শিশুর পিতা: ইকবাল হোসেন সঞ্চয়, মোস্তাকিম খন্দকার,  শাহিন আলম, শ্যামলী আক্তার সহ বিভিন্ন সামাজিক  সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।



সম্পর্কিত খবর