সিলেট

চুনারুঘাটে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করল র‍্যাব-৯

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ টহল দল। রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মিরাশি ইউনিয়নের কালেঙ্গা বৈরাগী টিলা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রটি উদ্ধার করা হয়।

 

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় টিলা সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

এদিকে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে র‍্যাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

 


সম্পর্কিত খবর