ময়মনসিংহ

জামালপুর সান-শাইন ল্যাবরেটরী স্কুলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরের সান-শাইন ল্যাবরেটরী স্কুলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।

 

এ দিবস উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ বিজয় র‍্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। স্কুল ক্যাম্পাস থেকে একটি বিজয় র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্কুল প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

 

আলোচনা সভায় বক্তব্য দেন— অধ্যক্ষ আলহাজ সিরাজুল ইসলাম, সভাপতি প্রভাষক হাফিজুর রহমান, পরিচালক পরিষদের সদস্য মামুনুর রশিদ, আব্দুল মান্নান, শাহজাহান আলী ও রুনু পারভীন প্রমুখ।

 

বক্তব্য শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মো. সাইফুদ্দীন।

 


সম্পর্কিত খবর